26 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সমালোচনাকারী বিএনপি নেতারা এখন সেই টিকা নিয়েই স্বস্তিতে: তথ্যমন্ত্রী

সমালোচনাকারী বিএনপি নেতারা এখন সেই টিকা নিয়েই স্বস্তিতে: তথ্যমন্ত্রী

করোনকালে বিএনপি ও এনজিওদের খুঁজে পাওয়া যাচ্ছে না : তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও  সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপি নেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তি প্রকাশ করে প্রমাণ করলেন যে তারা মিথ্যে সমালোচনা করেন।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এমনও বলেছিলেন, টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে, তারাই পরে গোপনে এবং কেউ কেউ প্রকাশ্যেই টিকা নিয়েছেন। ডাঃ জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন, টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব নিয়েছেন, ক’দিন আগে দেখলাম, রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপি নেতাদের স্বরূপ হচ্ছে, তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়া বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো তার বিএনপিতে যোগ দেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর ‘রাজনীতির কাকেরা’ গিয়ে এ বিএনপি গঠন করেছে।’

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন