28 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজন যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। অপর দুইজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ এবং কারা এ হামলায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, আঞ্চলিক দুটি দলের মধ্যে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি।’ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিএননিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!