24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হালিশহরে মামলা তুলে নিতে নারীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 

হালিশহরে মামলা তুলে নিতে নারীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর হালিশহরে জমিসংক্রান্ত বিষয়ে করা জিডিতে মামলা তুলে নিতে ও পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলমসহ চার জনের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়া (৩৬) নামের এক নারী নিরাপত্তা চেয়ে হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং ২৬৪/২৪।

ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়া নগরীর আগ্রাবাদ ডবলমুরিং থানার বর্তমানে খুলশী এলাকার হিলর্পাক গিরিধারা এলাকার ইয়াকুব আলী ভূঁইয়ার মেয়ে।

জিডিতে অভিযুক্তরা হলেন- মাহাবুব আলম (৩৪), মো. ফোরকান, শফিকুর রহমান তপন (৪৩) এবং একই এলাকার রেজাউনুর রহমান মুন্না (৩৮)।

জিডি সূত্রে জানা গেছে, তপন ও মুন্না বাদীর পার্শ্ববর্তী প্রতিবেশী তাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে মামলাও করেন বাদীর পরিবার।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে অভিযুক্তরা ভিকটিমের বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে বাদী ও বাদীর পরিবারের লোকজনকে একা পেলে প্রাণনাশসহ বিভিন্ন রকম ক্ষতি করার হুমকি প্রদান করে।

এ বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, ‘এসব কল্পকাহিনী আর বানোয়াট। এখন আধুনিক যুগ গতকাল কে কখন কোথায় ছিলো তার সব তথ্য সংরক্ষিত থাকে। আর মামলা আদালতের বিষয়। কারো জোরের বিষয় নয়। আমি কাউকে হুমকি দিইনি।’

এ প্রসঙ্গে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে