24 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ক্যানসারে আক্রান্ত হওয়ায় বাদ পড়লেন হিনা

ক্যানসারে আক্রান্ত হওয়ায় বাদ পড়লেন হিনা

hina khan

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে গেলো সপ্তাহে। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছিলেন। এখন তার চিকিৎসা চলছে। এর মাঝেই জানা গেল অসুস্থতার কারণে ‘রাপচিক রিতা’ ওয়েব সিরিজ থেকে বাদ পড়েছেন হিনা।

জানা গেছে, ‘রাপচিক রিতা’ সিরিজে আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল হিনার। তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন ‘ক্যারেলা স্টোরি’খ্যাত অভিনেত্রী আদা শর্মা। ডিজনি প্লাস হটস্টারের জন্য নির্মিত সিরিজটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ।

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হিনা খান। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী