27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে খাদ্য গুদামে নিরাপত্তারক্ষী নিহত, আটক ১

চট্টগ্রামে খাদ্য গুদামে নিরাপত্তারক্ষী নিহত, আটক ১

চট্টগ্রামে খাদ্য গুদামে নিরাপত্তারক্ষী নিহত, আটক ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় দুই নিরাপত্তারক্ষীর মধ্যে মারামারির ঘটনায় ওসমান গনি (৪০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে নগরের দেওয়ানহাট এলাকার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে।

নিহত ওসমান গণি কক্সবাজার সদর থানার তাজুল ইসলামের পুত্র। গুদামে নিরাপত্তারক্ষীর কাজ করতো সে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গুদামে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি এবং একপর্যায়ে মারামারি হয়। এতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরীকে আটক করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ