27 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ১৩৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়িতে ১৩৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়িতে ১৩৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : খাগড়াছড়িতে ১৩৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ৫ জুলাই ) খাগড়াছড়ি জেলার সদর থানাধীন হাতির কবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালা থানার নুনছড়ির মৃত দেবেন্দ্র লাল চাকমার ছেলে অতুল চাকমা (৩৯) এবং পানছড়ি থানার পূজগাং এলাকার মঙ্গল চন্দ্র চাকমার ছেলে অনন্ত চাকমা (৩৪)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৮ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে বিদেশি মদ ক্রয় করে তা খাগড়াছড়ি জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ