25 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় আবারও ১৪০ স্কুল শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ায় আবারও ১৪০ স্কুল শিক্ষার্থী অপহরণ


বিএনএ, বিশ্ব ডেস্ক : নাইজেরিয়ায় আবারও ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্ধুকধারী অপহরণচক্র।

আফ্রিকান দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে সোমবার এ ঘটনা ঘটে।খবর আলজাজিরার।

নাইজেরিয়ায় গত বছরের ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত ১০ বার দেশটির ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে অপহরণের ঘটনা ঘটেছে।

কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের ছাত্রাবাসে হামলা চালিয়েছেন বন্দুকধারীরা। রাতভর চালানো এ হামলার পর বিদ্যালয়টির ১৪০ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্কুলের প্রতিষ্ঠাতা রেভারেন্ড জন হায়াব গণমাধ্যমকে বলেন, এক শিক্ষিকাসহ ২৫ শিক্ষার্থী পালিয়ে আসতে পেরেছে। এর মধ্যে তার ১৭ বছরের ছেলেও রয়েছে।

জন হায়াবের মতে, স্কুলটিতে এ দিন ১৮০ জনের মতো শিক্ষার্থী ছিল। তারা স্কুলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!