28 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নিপুনের পার্লার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ডিপজলের

নিপুনের পার্লার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ডিপজলের

নিপুনের পার্লার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ডিপজলের

বিএনএ, ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মনোয়ার হোসেন ডিপজল ও নিপুন আক্তারের দ্বন্দ্ব এখন আদালতে। নির্বাচনের আগে কথার লড়াই না চললেও সেই দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে। ডিপজল ও নিপুন পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন।

সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন নিপুন। নানা অভিযোগ এনে ডিপজলের সেই পদ কেড়ে নেওয়ার চেষ্টায় প্রতিদ্বন্দ্বী নিপুন।

বিদেশ থেকে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন নিপুন। এ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি তোলপাড়। নিপুনের আচরণে চটেছেন সাধারণ শিল্পীরা। ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে।

এবার নিপুনের পার্লার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন চাচ্চু খ্যাত অভিনেতা। তিনি বলেন, ‘নিপুনের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কী আমার মূল ব্যবসা? না, এটা আমার মূল ব্যবসা না। শুনলাম, উনি পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’

এর আগের নির্বাচনেও নিপুন সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে পরাজিত হয়েছিলেন। তবে আইন আদালত করে জায়েদকে চেয়ারে বসতে দেননি।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি