30 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় ৫০০ মিটার ঘেরা জাল জব্দ

হালদায় ৫০০ মিটার ঘেরা জাল জব্দ


বিএনএ,চট্টগ্রাম: এপ্রিল মাস থেকে দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে শুরু হয়েছে প্রজনন মৌসুম। এ উপলক্ষে নদীতে মা মাছ ডিম ছাড়ার জন্য আসতে শুরু করেছে। এজন্য চোরা শিকারীরাও মা মাছ শিকারে বেশ তৎপর হয়েছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার (৫ মে) হাটহাজারীর সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

তিনি বলেন, হালদায় ডিম ছাড়ার মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও তৎপর। দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

অভিযানে সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান, আইডিএফ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের