28 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

বিএনএ, ঢাকা: পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণ সহ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশপাশে অবস্থা নেন।

এ কর্মসূচি ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নং গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে রায়টকার, জলকামান।

চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বিজিবি হেডকোয়ার্টারের ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসাদের অবস্থান না নিতে অনুরোধ জানাতে দেখা যায়।

আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামে একজন বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী