23 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তঞ্চঙ্গ্যা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, রাত ৮ টার দিকে বাড়ির প্রাঙ্গণে হাঁটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নিক্কন তঞ্চঙ্গ্যা রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে স্থানীয় মুচুল্লাহ তনচংগ্যার ছেলে।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি শুনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওরা আসলে বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে