25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে সড়কে প্রাণ হারাল শিশুসহ ৩

সিলেটে সড়কে প্রাণ হারাল শিশুসহ ৩


বিএনএ, সিলেট:সিলেটের জৈন্তাপুরে সড়কে  ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর ৭নং গ্যাস কূপ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন  খালিয়াজুড়ি উপজেলার পাচহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান সানি (৫৫), জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে মুহাম্মদ রোকন উদ্দিন (৪৫) ও সিলেট সদর উপজেলার খাদিমনগরের রস্তুমপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাসিন (১২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরিপুর ৭নং গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে আচমকা ওভারটেক করে একটি মোটরসাইকেল। ওভারটেক করে মোটরসাইকেলটি একেবারে তাদের বাসের (সিলেট- মেট্রো- ব-১১-০০০১) সামনে চলে আসে। এসময় বাস, টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের ধাক্কা খেয়ে টমটমের ওপর গিয়ে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ