33 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল

শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল


বিএনএ, ঢাকা : যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই, দোহা; কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোয় ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ ছয়টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে।

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েতের ৪টি, কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি, গালফ এয়ারের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি।

এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি ও মঙ্গলবার ৩৮টি, বুধবার ২৮টি ও বৃহস্পতিবার বাতিল হয় আরও ৩৪টি ফ্লাইট।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’