25 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধে ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

যুদ্ধে ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩.৭ বিলিয়ন (৩৭০ কোটি) ডলার ব্যয় হয়েছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৮৯১.৪ মিলিয়ন ডলার।

ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংকট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধ চালিয়ে যেতে প্রতিরক্ষা দপ্তরের বর্তমানে নির্ধারিত বাজেটের চেয়েও অনেক বেশি অর্থের প্রয়োজন হবে।

সিএসআইএস ব্যাখ্যা করেছে, ‘যুক্তরাষ্ট্র যখন কম দামি গোলাবারুদ ব্যবহার শুরু করবে, তখন এই ব্যয়ের পরিমাণ কিছুটা কমতে পারে।’

তারা আরও জানায়, একটি বিমান অভিযান বা এয়ার ক্যাম্পেইনের শুরুর দিকটা বেশি ব্যয়বহুল হয়, কারণ তখন অত্যন্ত অত্যাধুনিক এবং উচ্চমূল্যের অস্ত্রশস্ত্রের প্রয়োজন পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘তা সত্ত্বেও, এই অনাকাঙ্ক্ষিত ব্যয়ের পরিমাণ হবে বিশাল… এর অর্থ হলো প্রতিরক্ষা দপ্তরকে কোনো এক সময়ে অতিরিক্ত তহবিলের জোগান দিতে হবে। কারণ অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে এই যুদ্ধের খরচ মেটানো রাজনৈতিক এবং কৌশলগতভাবে বেশ কঠিন হয়ে পড়বে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ