28 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখানার উৎপাদন বন্ধ


বিএনএ, নরসিংদী: দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব, দৈনিক ২ হাজার ৮৪০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানাটির সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।

কারখানা সূত্রে জানা গেছে, সারকারখানাটি শতভাগ উৎপাদন সক্ষমতায় চালু ছিলো। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮৪০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সারকারখানার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর একটি প্রক্রিয়া।

সূত্র আরও জানায়, গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হওয়ার পরও কারখানার গুদামে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যেতে দৈনিক ৭১–৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে ৫২–৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব।

কারখানার প্রশাসনিক কর্মকর্তারা জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে আবারও পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু