21 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা আইনজীবী সমিতির ভবনে আগুন

ঢাকা আইনজীবী সমিতির ভবনে আগুন


বিএনএ, ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির এনেক্স ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে ৪টা ৪৩ মিনিটে ফোন করলে তারা ঘটনাস্থলে আসেন।

ফায়ার সার্ভিসের সদরঘাট শাখার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ঢাকা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনায় আমাদের খবর দেওয়া হয়। আমরা দুইটি ইউনিট ঘটনাস্থলে আসি। আসার আগেই আগুন নিভে যায়। ধারণা করছি— সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু