28 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি


বিএনএ, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা সাড়ে ৩টায় আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। অতীতে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনিই প্রতিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপি গণমানুষের দল এবং তৃণমূলের ক্ষমতায়নে বিশ্বাসী। চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করে মতামত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩১ দফা কর্মসূচিকে ভিত্তি করে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। সেই অভিজ্ঞতা ও মতামতের আলোকে যুগের চাহিদা অনুযায়ী জনমানুষের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু