24 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

সাতকানিয়ায় মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড


বিএনএ, সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ ফেব্রয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন— মো. মিনহাজ উদ্দিন (১৯), মো. কফিল উদ্দিন (২২), মো. হানিফ (২২) ও মো. নাজিম উদ্দিন (৩৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় থেকে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিচ্ছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়। তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/খোকন,বিএম,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে