25.8 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্ক-সিরিয়ায় নিহত ২৭শ ছাড়িয়েছে; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

তুরস্ক-সিরিয়ায় নিহত ২৭শ ছাড়িয়েছে; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ভুমিকম্পে তুরস্ক ও সিরিয়া যেন মৃত্যুপুরী

বিএনএ: তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভূমিকম্পে প্রাণহানি ২৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্ক থেকেই প্রায় ১৭০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য হট লাইন নম্বর চালু করেছে দূতাবাস। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য এই নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর
বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর

বাংলাদেশিদের জন্য হটলাইন চালু; জরুরি যোগাযোগের নম্বর…

মো. রফিকুল ইসলাম, চার্জ দ্য অ্যাফেয়ার্স: +90-546-905-0647

মো. আবুল বাশার, ব্যক্তিগত কর্মকর্তা: +90-538-910-9635

এদিকে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভূমিকম্পে বহু মানুষ হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন রাষ্ট্র ও সরকার প্রধান। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহাণি ২ হাজার ৭০০ ছাড়িয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?