24 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

তুরস্ক

তুরস্কে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৭ মিনিট) তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ০৭৫ কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইউএসজিএস।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, আঙ্কারা ও আন্টালিয়াসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে