24 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে সামরিক বহরে বোমা হামলা

পাকিস্তানে সামরিক বহরে বোমা হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের সামরিক বহরে বোমা হামলায় একজন সৈন্য নিহত ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এ হামলার ঘটনা ঘটে।

খবরে বলা হচ্ছে, নিরাপত্তা চৌকির প্রবেশপথে একটি সামরিক গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাদেশিক পুলিশ বা সামরিক বাহিনীর মিডিয়া উইং, কেউই হতাহতের ঘটনা বা কোয়েটার এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন যে হামলায় কমপক্ষে পাঁচ জন পথচারী আহত হয়েছেন। তাদের নিকটবর্তী বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালিবান বিদ্রোহী গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী সামরিক বহরে এই হামলা চালিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে