24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের কাপড় ব্যবসায়ী ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে

চট্টগ্রামের কাপড় ব্যবসায়ী ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে

অজ্ঞান পার্টি

বিএনএ,ঢাকা : রাজধানীর মহাখালী এলাকায় বাসের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মোতালেব পারভেজ (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী। তার কাছ থেকে ৭৪ হাজার ও মোবাইল নিয়েগেছে তারা। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে একজন অটোরিকশা চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

পাকস্থলী ওয়াসের পর পারভেজ জানান, আমি চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করি। কাপড় কেনার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। ফুলবাড়িয়া মার্কেট থেকে কাপড় কিনে মহাখালী যাওয়ার সময় বাসের পেছনের সিটে বসা এক যাত্রী আমার কাছে পানি খেতে চায়।

আমি পানির বোতল দিলে সেই পানির বোতল আবার ফেরত দেয়। আমি ওই পানি খাওয়ার পরে আর কিছুই মনে নেই। আমার কাছে থাকা ৭৪ হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে প্রতারক চক্র। আমার বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার কদলপুর এলাকায় বলে তিনি জানান। ,

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে একজন অটোরিকশা চালক নিয়ে আসেন। ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরেছে। তিনি আগের চেয়ে অনেকটা ভালো। চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেন।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে