26 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আরব আমিরাতে গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’

আরব আমিরাতে গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’

আরব আমিরাতে গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’

বিএনএ,চট্টগ্রাম: সংযুক্ত আরব আমিরাতের প্রদর্শনী ইন্টারন্যাশানাল ডিফেন্স এক্সিবিশন (IDEX-2021) এবং নেভি ডিফেন্স এক্সিবিশন (NAVDEX-2021) এ অংশ নিতে চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’ ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) জাহাজটি নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। ১৩৬ জন নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা ‘প্রত্যয়’ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ। মহড়াশেষে জাহাজটি আগামী ১৩ মার্চ দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!