24 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে “গরুর ফ্যাশন শো”

চট্টগ্রামে “গরুর ফ্যাশন শো”

চট্টগ্রামে “গরুর ফ্যাশন শো”

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এবার অনুষ্ঠিত হয়েছে ব্যাতিক্রমী আয়োজন গরুর ফ্যাশন শো। নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম মাঠে ক্যাটেল এক্সপো-২০২৩ নামে গরুর এই প্রদর্শনী বা ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জাানুয়ারী) দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন প্রজাতির বিশালাকৃতির গরু প্রদর্শন।

৫০ টাকার টিকেট কেটে হাজার হাজার মানুষ উপভোগ করেছে শতাধিক গৃহ পালিত গরুর এই ফ্যাশন শো। আউটার স্টেডিয়ামের বিশাল মাঠের মাঝখানে মাটির ভরাট করে এবং চতুর দিকে বাঁশের সীমানা দিয়ে তৈরী করা হয় ফ্যাশন শোর জন্য স্টেজ। সেখানে একের পর এক বিশাল বিশাল গরুরকে হাটিঁয়ে ক্যাটওয়ার্ক করানো হয়।
গরুর ফ্যাশন শো

দ্বিতীয়বারের মত আয়োজিত গরুর এই ফ্যাশন শো দেখতে সকাল থেকে ভিড় জমে কাজীর দেউড়ি এলাকায়। চট্টগ্রাম ক্যাটেল ফার্মস কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে চট্টগ্রামের ৩২টি ক্যাটেল ফার্মের ১০০টিরও বেশি গরু প্রদর্শিত হয়। এবারের ক্যাটেল এক্সপো মেলায় আসা সবচেয়ে বড় ষাড়টি ছিল নাহার এগ্রো ফার্মের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। ৩২ মাস বসয়ী ষাঁড়টির ওজন ছিল ১ হাজার ৭৫ কেজি। প্রদর্শনীতে মিরকাদিম, শাহীওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহামাসহ বিভিন্ন জাতের গরু প্রদর্শন করা হয়। ফ্যাশন শো’তে বিশালাকৃতির গরুর নানা অঙ্গভঙ্গি দর্শকদের নজর কাড়ে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!