25 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বছরে শেষ ষোলোতে বার্সেলোনা

নতুন বছরে শেষ ষোলোতে বার্সেলোনা

বার্সা

বিএনএ স্পোটর্স ডেস্ক: স্প্যানিশ কোপা ডেল রের শেষ ৩২ এর ম্যাচে বুধবার রাতে তৃতীয় সারির দল লিনারেস দেপোর্টিভোর মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের শুরুতে তাদের বিপক্ষে পিছিয়েও পড়ে কাতালানরা। তবে শেষ পর্যন্ত ওসমানে দেম্বেলে ও ফেরান জুটগ্লার গোলে ২-১ ব্যবধানের জয় পেয়েছে। তাতে নিশ্চিত হয়েছে কোপা ডেল রের শেষ ষোলো।

অবশ্য করোনার কারণে বার্সেলোনা তাদের বেশ কিছু খেলোয়াড়কে এদিন দলে পায়নি। তার ওপর কোচ জাভি বেশ কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে একাদশ সাজান। তারকাবিহীন বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তৃতীয় সারির দল লিনারেস। এ সময় তাদের হুগো দিয়াজ হেড দিয়ে বল জালে জড়ান।

১ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে জাভি মাঠে নামান ফ্রাঙ্কি ডি ইয়াং, জেরার্ড পিকে ও ওসমানে দেম্বেলেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জাভির পরিকল্পনা কাজে দেয়। ৬৩ মিনিটে ফঁরাসি তারকা দেম্বেলে নিচু শটে গোল করে সমতা ফেরান ম্যাচে। আর ৬৯ মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা পাল্টা আক্রমণে বাঁকানো শটে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত পিছিয়ে পড়া বার্সা জয় পায় ২-১ ব্যবধানে।

বার্সেলোনা ছাড়াও কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে এস্পানিওল, রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া, রায়ো ভায়োকানো, মায়োর্কা, রিয়াল মাদ্রিদ ও তৃতীয় সারির দল অ্যাটলেটিকো বালেয়ারেস। তারা সেল্টা ভিগোকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন