32 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বিএনএ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে জেলার আলুটিলা বড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মাটিরাঙ্গার হারুন অর রশিদের মেয়ে নুসরাত জাহান (১৮)। সে সময় গুরুতর আহত হন নিহত নুসরাত জাহানের মা তৈয়বা বেগমসহ ৫ জন।অটোরিকশাটি খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত