25 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ডিএমপির ৬ পুলিশ পরিদর্শকের অভ্যন্তরীণ বদলি

ডিএমপির ৬ পুলিশ পরিদর্শকের অভ্যন্তরীণ বদলি

আওয়ামী লীগের সম্মেলন।

বিএনএ, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ বদলি করা হয়।

যাদের বদলি করা হয়েছে— ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিনকে আইসিটি বিভাগ, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে এস্টেট বিভাগ, স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের পুলিশ পরিদর্শক আজিজুল হক মিঞাকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগ, মো. ইসরাফীল হোসেন ভূইয়াকে গোয়েন্দা মিরপুর বিভাগ ও মো. মেহেদী হাসানকে প্ল্যানিং, রিচার্স অ‌্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন