23 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » কুবি শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

কুবি শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা


বিএনএ, কুবিঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের সসংগঠন নামে পরিচিত ‘কুবি শিক্ষক সমিতি’র ১০ম কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার (০৫ ডিসেম্বর) নির্বাচনের এতফসিল ঘোষণা করা হয়।

তফসিল সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা