31 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা

বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা

বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যে মোড়ক ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৫ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, বাজার মনিটরিং অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায়, পণ্যে মোড়ক ব্যবহার না করায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৫ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কিছু পলিথিন জব্দ এবং ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার নিষিদ্ধে সতর্ক করা হয়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন