29 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে নিখোঁজ যুবক হৃদয় হোসেনের অর্ধ-গলিত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(৫ নভেম্বর) দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

কাচেঁরকোল ইউনিয়নের মেম্বার সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয় হৃদয় হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলো সে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/ আতিক রহমান ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের