31 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হুমা কুরেশিকে সোনাক্ষীর হুমকি!

হুমা কুরেশিকে সোনাক্ষীর হুমকি!

হুমা

বিএনএ বিনোদন ডেস্ক: অবশেষে ছবি চুরি করে ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাও আবার সোনাক্ষী সিনহার ছবি। আর এই অভিযোগেই হুমার নামে আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা।

সম্প্রতি হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হুমা কুরেশি। ছবিতে দেখা গেছে, অভিনেত্রীর মুখ হলুদ মাস্কে ঢাকা। এই ছবি দেখেই কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা লিখলেন, আমার ছবি নিজের নাম করে কেনো শেয়ার করেছ? তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছি!

তবে এখানেই আটকে রইলেন না সোনাক্ষী। হুমার ভাই সাকিব সেলিমকে সোনাক্ষী লিখলেন, তুমি তোমার দিদিকে বোঝাও। আমার ছবি ব্যবহার করে নিজেকে সুন্দরী প্রমাণ করছে। এই পুরো কাণ্ডটাই আসলে সোনাক্ষীর দুষ্টামি। আসলে, হুমা কুরেশির মুখে পরা মুখোশের সঙ্গে মিল পেয়ে সোনাক্ষী এরকমটি লিখেছেন।

এরইমধ্যে সোনাক্ষীর এই পোস্ট ভাইরাল। বলিউডের অভিনেতারা সোনাক্ষীর এই পোস্টকে হ্যালোইনের সেরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলেও দাবি করেছেন। অভিনেত্রী টুইঙ্কল খান্নাও সোনাক্ষীর এই পোস্টের প্রশংসা করেছেন।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন হুমা কুরেশি। অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। অন্যদিক সোনাক্ষী সিনহা আপাতত ব্যস্ত রয়েছেন হরর কমেডি ‘কাকুদা’-র শুটিংয়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী