24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় ট্রাক চাপায় মা-ছেলে নিহত

গাইবান্ধায় ট্রাক চাপায় মা-ছেলে নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহকর্মীসহ নিহত ২

বিএনএ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মা ও ছেলের নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজমতি সুপার মার্কেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মা মারুফা বেগম (৩০) মাগুড়া কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স চার বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই মোটরসাইকেলে চালকসহ মা-ছেলেকে নিয়ে রাজমতি মোড় মহাসড়ক অংশ পারাপারের সময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৮৪৭৭) তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাকায় পৃষ্ঠ হয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই আহত ভেবে তাদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে