25 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নিরাপদ ডটকমের পরিচালক এ্যানি গ্রেফতার

নিরাপদ ডটকমের পরিচালক এ্যানি গ্রেফতার

নিরাপদ ডটকমের পরিচালক এ্যানি গ্রেফতার

বিএনএ, ঢাকা : প্রতারণা মামলায় ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করা হয়েছে।  রাজধানী দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজাদ রহমান জানান, গ্রেফতারের পর ফারহানা আফরোজ এ্যানিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার অন্য আসামিদের সিআইডি কর্তৃক গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরাপদ ডটকম নামে অনলাইন প্লাটফর্মে ৫০ শতাংশ ডিসকাউন্টের বিজ্ঞাপন দেখে গত বছরের ২২ অক্টোবর ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন (২১)। তবে তা দিতে ব্যর্থ হয় নিরাপদ ডটকম। এরপর টাকা ফেরত চাইলে নিরাপদ ডটকমের পক্ষ থেকে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন। এছাড়াও নিরাপদ ডটকম নামে অনলাইনের ক্রেতা আল মামুনের কাছ থেকে ৩০ হাজার ৫৮০ টাকা, মুশরিফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ও নুরুল আলমের কাছ থেকে ৬০ হাজার ৭২৫ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!