32 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলো থাইল্যান্ড

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলো থাইল্যান্ড


বিএনএ, বিশ্বডেস্ক : ব্যবসায়ী ও ধনকুবের অনুতিন চার্নভিরাকুলকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন।

অনুতিনের ভুমজাইথাই পার্টি সিনাওয়াত্রাদের দল ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে সরে এসে সংসদে পর্যাপ্ত সমর্থন আদায় করে নেয়। এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর আসন দখল করেন।

তবে রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে একের পর এক সরকার আদালতের রায় বা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে।

এই পরিবর্তন সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে থাই রাজনীতিতে পরিবারটির আধিপত্য ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী ব্যক্তিগত বিমান দেশ ছাড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, চিকিৎসার জন্য দুবাই গেছেন। তবে ৯ সেপ্টেম্বরের আদালতের শুনানিতে হাজির হতে তিনি দেশে ফিরবেন। ওই মামলায় তার কারাগারে ফেরার ঝুঁকি রয়েছে।

অতীতে সিনাওয়াত্রাদের জনমুখী নীতি নিম্নআয়ের জনগণের সমর্থন পেলেও, এসব নীতি ব্যাংককের রক্ষণশীল রাজতন্ত্রী অভিজাতদের সঙ্গে সংঘাত বাড়ায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত