31 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করল আমেরিকা

পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করল আমেরিকা


বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়ার কারণে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছে আমেরিকা। বৃহস্পতিবার এই পরীক্ষা চালানোর কথা ছিল।

ক্যালিফোর্নিয়ার বিমান বাহিনীর ঘাঁটি থেকে মিনিটম্যান-থ্রি নামে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনের সাথে উত্তেজনা যাতে আরো বেড়ে না যায় সেজন্য মার্কিন সরকার এই সিদ্ধান্ত নেয়। পেন্টাগনে নিযুক্ত নতুন মুখপাত্র এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল রাইডার বলেছেন, চলতি মাসের শেষের আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনা কম।

তিনি বলেন, অনেকদিন ধরে মিনিটম্যান-থ্রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তাইওয়ানকে ঘিরে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি দূর করতে এই পরীক্ষা স্থগিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে চীনের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড তাইওয়ানের চারপাশ জুড়ে অন্তত ছয়টি জোনে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এতে অন্তত এক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চীন পরিষ্কার করেই বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকা ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে এই সামরিক মহড়া চালানো হচ্ছে। পেলোসির তাইওয়ান সফরকে চীন উসকানি বলে ঘোষণা করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে