24 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুন, নিহত ১৩

থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুন, নিহত ১৩

আগুন

বিএনএ বিশ্ব ডেস্ক: থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

থাই পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে দেশটির রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে শুক্রবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!