28 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিএনএ,লক্ষীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় হারুনুর রশিদ হারুন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৪ আগস্ট) রাতে উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত হারুন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে বটের পুকুর পাড়ে রাত সাড়ে ৮টার দিকে  চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজি চালিত অটোরিকশায় করে  ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। সে সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথায় রক্তাক্ত জখম করে। পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।

পরে হারুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতিতে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। কুমিল্লা বিশ্বরোড এলাকায় পৌঁছানোর পর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশ বলছে, ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু