24 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার যে এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবেনা

বৃহস্পতিবার যে এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবেনা

বৃহস্পতিবার যে এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বিএনএ, ঢাকা: গ্যাস পাইপ লাইনের জরুরি অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য গাজীপুরের টঙ্গী বিসিক ও এর কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার (৬ জুলাই) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গি বিসিক ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহক এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কে সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর পাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী