31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মানবতাবিরোধী অপরাধ, আসামি শুক্কুর গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ, আসামি শুক্কুর গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ, আসামি শুক্কুর গ্রেফতার

বিএনএ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায়  আসামী আব্দুস শুক্কুর’কে কক্সবাজার সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার(৫ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।  আব্দুস শুক্কুর (৭৭)মহেশখালী থানার গুলগুলিয়াপাড়ার  মৃত আলী রেজার পুত্র।

র‌্যাব -৭ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২  আব্দুস শুক্কুর এর বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় তদন্ত কাজ শুরু করে। পরবর্তীতে তদন্তকারী সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং ২০১৫ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ গত সোমবার (৩ জুলাই) রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুস শুক্কুরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার এড়াতে তিনি ছদ্মনাম ধারণ করে ৮ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী