21 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » উন্নয়নে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত-উপমন্ত্রী শামীম

উন্নয়নে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত-উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

শরীয়তপুর: পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তাঁরা মানুষের পাশে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবতা ও উন্নয়নে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ আওয়ামী লীগ মানব কল্যাণে কাজ করছে এবং সবসময় মানবতার পাশেই থাকে।

মঙ্গলবার (৫ জুলাই)  নড়িয়ায় পৌরসভায় অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।

উপমন্ত্রী শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। সিলেটে যখন ভয়াবহ বন্যায় তিনি সেখানে ছুটে গেছেন, ত্রাণ তৎপরতায়রত প্রশাসন ও আমাদের দলীয় নেতাদের উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করার নির্দেশনা দিয়েছেন। কারণ, পলি জমার কারণে নদীর নাব্যতা কমে গেছে।

পরে গোলাম মওলা উড়াল সেতুর অগ্রগতি পরিদর্শন, নড়িয়া হাসপাতালের কাজের অগগ্রতি পরিদর্শন করেন এনামুল হক শামীম।

পৌর মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী রাশেদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলু মাল সভায় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী