29 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরের মাদক ব্যবসায়ী চট্টগ্রামে গ্রেপ্তার

চাঁদপুরের মাদক ব্যবসায়ী চট্টগ্রামে গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চাঁদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন প্রকাশ দোলনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (৪ জুলাই) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ জুলাই) বিষয়টি জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম।

ওসি হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলংকার মোড় থেকে জাকির হোসেন প্রকাশ দোলনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তিনি জানান, সে কক্সবাজার ও চট্টগ্রাম এর বিভিন্ন স্পট থেকে ইয়াবা সংগ্রহ করে তা ঢাকা ও অন্যান্য এলাকায় বিক্রি করে। তার বিরুদ্ধে চাঁদপুর জেলায় ৪টি মাদক মামলা রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী