27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই হেলাল

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই হেলাল

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই হেলাল

বিএনএ, ঢাকা: বর্তমানে দ‌ক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমানকে জর্ডানে নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তি‌নি বর্তমান রাষ্ট্রদূত নাহিদা সোবহানের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেশাদার কূটনীতিক নূর-ই হেলাল বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তি‌নি বর্তমানে দক্ষিণ আফ্রিকা ছাড়াও বস্তোয়ানা, না‌বি‌বিয়া জা‌স্বিয়া, জিম্বাবু‌য়ে এবং লেস্তো‌তে সমদূরবর্তী হাইক‌মিশনারের দা‌য়িত্ব পালন করছেন।

পা‌কিস্তানের করা‌চি‌ মিশনে ডেপু‌টি হাইক‌মিশনারের দা‌য়িত্ব পালন করেছেন হেলাল। এছাড়া ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আফ্রিকা অনু‌বিভাগ ও জনকূটনী‌তি অনু‌বিভা‌গের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি।

হেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের এমআইটির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট প্রোগাম সম্পন্ন করেছেন হেলাল।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ