28 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি

টেকনাফে স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি

টেকনাফে স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি

বিএনএ, কক্সবাজার: দিন দিন অপহরণের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে টেকনাফ। কিছুদিন আগে অপহৃত পাঁচজনের মধ্যে একজনকে হাতের কব্জি কেটে ছেড়ে দিলেও এখনো বাকি চারজনের সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে এবার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মোহাম্মদ হোসাইন (৮) নামের এক শিশুকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদার সুলতান আহমদের ছেলে। লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হোসাইন। তার পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।

এর আগে ১৩দিন আগে ২৫দিন পর অপহৃত তিনবন্ধুর মরদেহ অপহরণকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছিলো।

অপহৃত মোহাম্মদ হোসাইনের বাবা সুলতান আহমদ জানান, রোববার (৪ জুন) সকালে মোহাম্মদ হোসাইন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন জায়গায় তার খোঁজ করলেও কোনো হাদিস পাওয়া যায়নি। ওই দিন রাতে ফোন করে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে আমার ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা। তখন সংযোগ কেটে দিয়ে সোমবার (৫ জুন) সকালে আবারো কল করে ৩০ লাখ টাকা দাবি করেছে।

তিনি বলেন, আমি নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সিআইসি অফিসের গার্ড হিসেবে কর্মরত আছি। এ ক্ষুদ্র চাকরি করে এত টাকা কোথায় পাবো?

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে নিখোঁজ ছাত্রের নামে জিডি করা হয়েছে। মুক্তিপণ চাওয়ার বিষয়টি জেনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওসি জানান, কয়েকদিন আগে রোহিঙ্গা ৫ যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। চাহিদামতো মুক্তিপণ না পেয়ে এক যুবকের বাম হাতের কব্জি কেটে পাহাড়ের পাশে ফেলে রেখে যায়। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজনের হদিস এখনো পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু