22 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আড়াই মাস পর পেঁয়াজ আমদানি শুরু

আড়াই মাস পর পেঁয়াজ আমদানি শুরু

আড়াই মাস পর পেঁয়াজ আমদানি শুরু

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই মাস ২০ দিন পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুন) বিকেল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ পেঁয়াজ আমদানি শুরু হয়।

এরইমধ্যে পেঁয়াজ ভর্তি ১০-১২টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রেবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ২ মাস ২০ দিন বন্ধ ছিল পেঁয়াজ আমদানি। তবে আজ বিকেল থেকে স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ভারতীয় পেঁয়াজ ভর্তি ১০-১২টি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে।

এর আগে সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!