34 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করে admission.ru.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন।

সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মো. সাহেদ জামান বলেন, “এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫৮৫৩ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৩৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫৯৭৭ জন শিক্ষার্থী, পাশ করেছে ৬১২০ জন, গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৩৯৬৬ জন।”

বিএনএনিউজ/সৈয়দ সাকিব,বিএম

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর