31 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চাটখিলে নিজ ঘরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ

চাটখিলে নিজ ঘরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ

ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চাটখিল (নোয়াখালী) : নোয়াখালীর চাটখিল উপজেলায় মা ও ভাইয়ের ওপর অভিমান করে নিজ ঘর থেকে জেসমিন আক্তার (১৮) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে।

শুক্রবার রাতে উপজেলায় শাহপুর ইউনিয়নের পুরষোত্তমপুর গ্রামে এ ঘটনা। নিহত জেসমিন আক্তার একই এলাকার মো. খোকন মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আক্তার স্থানীয় একটি মাদ্রাসার এ বছর দাখিল পরীক্ষার্থী ছিল। পারিবারিক কোনো বিষয়ে বাবা, মা ও ভাইয়ের ওপর অভিমান করে ঘরের ভিতরে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শনিবার সকালে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম