23 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা ফুপু-ভাতিজি

আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা ফুপু-ভাতিজি


বিএনএ, গাজীপুর : গাজীপুরের সালনায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার ভাতিজি নিহত হয়েছেন। শনিবার (৫ জুন) সকালে গাজীপুরের সালনায় ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঝড়ের মধ্যে রেললাইনের ওপর তারা আম কুড়াচ্ছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের বাসিন্দা মোতালেবের স্ত্রী মোরশেদা এবং একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি।

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা (ওসি) মাজহারুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সালনার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সকালে ঢাকা-রাজশাহী রেলপথের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড়ের মধ্যে আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা। সে সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে তারা কাটা পড়েন।

দুই নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!