25 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬


বিএনএ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হলো। এছাড়া দগ্ধ আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বেলা আড়াইটার দিকে গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ