22 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পুড়ে যাওয়া বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারে আগুন জ্বলছে

পুড়ে যাওয়া বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারে আগুন জ্বলছে

পুড়ে যাওয়া বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারে আগুন জ্বলছে

বিএনএ: পুড়ে যাওয়া বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারে আগুন জ্বলছে। তবে বঙ্গবাজারের ভয়াবহ অগুন নিয়ন্ত্রণে আছে। বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গবাজার সংলগ্ন এনেক্সকো টাওয়ারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নেভাতে তাদের দুটি দমকল ইউনিট কাজ করে যাচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শেষ সম্বল হিসেবে যতটুকু সম্ভব মালামাল সরিয়ে নিচ্ছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের ভেতরে পঞ্চম তলার একটি জুতার গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। নতুন করে বড় আগুনের সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস সদস্যরা এখানে সারারাত কাজ করবে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আরও যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ৬ ঘণ্টা পর।

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

এদিকে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু