23 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি কিমের বোনের

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি কিমের বোনের


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ কোরিয়া আগাম হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আক্রান্ত হলে সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করতে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

কিম জং উনের বোন উত্তর কোরিয়ার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উপদেষ্টা। নীতি নির্ধারণে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপ্রধান সুহ উকের করা একটি মন্তব্যের জেরে গত তিন দিনের মধ্যে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন তিনি।

গত শুক্রবার সুহ উক বলেছিলেন, উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুল ও দ্রুততার সঙ্গে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর হাতে রয়েছে।

সুহ উকের এ মন্তব্যকে গত রোববার বেপরোয়া হিসেবে অভিহিত করেন কিম ইয়ো জং। সেদিন তিনি সতর্ক করে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া যদি বিপর্যয় এড়াতে চায়, তাহলে দেশটিকে শৃঙ্খলার মধ্যে থাকা উচিত।

সুহ উকের এ মন্তব্যের জবাবে দ্বিতীয় দফার প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর একটি দেশের বিরুদ্ধে আগাম হামলা নিয়ে আলোচনা করাটা সুহর জন্য একটি খুব বড় ভুল। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার